Jadavpur University: গুরুতর আহত পড়ুয়ার জবানবন্দি নিয়েও পুলিশকে বাধা অভিযুক্তদের: সূত্র। ABP Ananda Live

যাদবপুরে ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের অপরাধমনস্কতা আরও স্পষ্ট। 'পুলিশকে শুধু হস্টেলে ঢুকতে বাধা নয়, কেপিসি হাসপাতালেও বাধা দেয় ধৃতরা'। 'গুরুতর আহত পড়ুয়ার জবানবন্দি নিয়েও পুলিশকে বাধা অভিযুক্তদের'। আহত পড়ুয়ার কাছে পৌঁছতেই দেওয়া হয়নি পুলিশকে, দাবি সরকারি আইনজীবীর। ধৃতদের মধ্যে ১১ জনের নাম মিলেছে জয়দীপকে জেরা করে: সূত্র। 'পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়'। 'যে জায়গায় পড়ুয়া উপর থেকে পড়েছিলেন, সেই জায়গা ধুয়ে পরিষ্কারের নির্দেশ'।'জিবি মিটিং ডেকে নির্দেশ দেয় ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী'। সৌরভই শিখিয়ে দেয় পুলিশকে কী বয়ান দিতে হবে: সূত্র।যাদবপুরকাণ্ডের তদন্তে ফের উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola