Ananda Sokal seg3: বাংলায় ভারত জোড়ো যাত্রায় বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী। Bangla News

ABP Ananda  |  14 Jan 2023 11:00 AM (IST)
ABP News

বাংলায় ভারত জোড়ো যাত্রায় এবার বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী। ২৩ জানুয়ারি, কার্শিয়ঙের গিদ্দা পাহাড়ে শেষ হবে এই পদযাত্রা। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এ রাজ্যের সব বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে, সেই তালিকায় নেই তৃণমূল। চিঠি পাঠানো হয়েছে, সিপিএম-সহ বামফ্রন্টের শরিক দলগুলিকে। এর আগে ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ জানিয়ে সিপিএম, তৃণমূল-সহ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকেই চিঠি দিয়েছিলেন রাহুল গান্ধী।


দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে ত্রিপুরাতেও বাংলা মডেলে বাম-কংগ্রেস জোট নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। গতকাল সিপিএমের রাজ্য দফতরে এসে বৈঠক করেন কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক অজয় কুমার। বৈঠকে ছিলেন ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিজেপিকে রুখতে । সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে সিপিএম-কংগ্রেসের জোটে সামিল হওয়ার আহ্বান জানান অজয় কুমার। সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দেশ বাঁচাতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে। সেই তাগিদেই জোট চাইছেন মানুষ। বিজেপি ও তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ত্রিপুরায় । বিরোধীদের ওপর আক্রমণ ঠেকাতে, গত জুলাই মাসে  জোট গঠনের দাবি করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দিনদুয়েক আগে ত্রিপুরা সফরে এসে বাম-কংগ্রেস জোটের পক্ষে সওয়াল করেন সিপিএমের।সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম।ইয়েচুরি ও কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক।


বিক্ষোভ উঠলেও এখনও কার্যত অচল বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) এজলাস। এখনও পর্যন্ত ৪০টি মামলার শুনানিতে অনুপস্থিত সরকারি আইনজীবীরা। পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি।


পঞ্জিকা মতে, এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তির তিথি (Makar Sankranti)। দু দিনই সাগরে (Gangasagar) পুণ্যস্নান করতে পারবেন পুণার্থীরা (Pilgrims)। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে ভিড় করেছেন পুণ্যার্থীরা।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Ananda Sokal seg3: বাংলায় ভারত জোড়ো যাত্রায় বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী। Bangla News

TRENDING VIDEOS

পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর11 Hour ago

"বাজি নিয়ে কমিউনিস্টদের অভিযোগ বেশি...", আক্রমণ শানালেন CM Suvendu Adhikari11 Hour ago

তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী11 Hour ago

শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন