Jhon Barla: নিশীথ প্রামাণিকের পর এবার অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Nov 2022 07:05 PM (IST)

নিশীথ প্রামাণিকের পর এবার অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তুফানগঞ্জ আদালতের। ২০১৯-এর ভোটে অনুমতি না নিয়ে বাইক মিছিলের অভিযোগে মামলা। আদালতের নির্দেশে বক্সীরহাট থানায় মামলা করে পুলিশ। এই মামলায় ১৫ নভেম্বর সমন পাঠানো হলেও হাজিরা দেননি মন্ত্রী। এরপরেই জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।