Ananda Khobor seg4: পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে | Bangla News

ABP Ananda  |  16 Jan 2023 11:23 AM (IST)
ABP News

কোথাও গাছের ডাল দিয়ে আটকানো হল পথ। কোথাও পানীয় জলের ব্যবস্থা না হলে, ভোট মিলবে না বলে হুঁশিয়ারি শুনতে হল। বীরভূমে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের জন প্রতিনিধিরা। যা নিয়ে চড়েছে রাজনীতির পারদও।


মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) প্রশংসায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে, বিজেপির বিরুদ্ধে জনগণের হতাশাকে তিনি কতটা কাজে লাগাতে পারবেন, তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। সেই সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, লোকসভা ভোটে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তৃণমূলের পাশাপাশি, সমাজবাদী পার্টি এবং ডিএমকে-র ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ২০২৪-র লোকসভা ভোটে বিজেপি একাই দৌড়বে, এমনটা ভাবা ঠিক নয়। আগামী লোকসভা ভোটে আঞ্চলিকদলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ওঁর মতো এত অভিজ্ঞ, বিদ্বান মানুষের কথা মানে আদেশ, এবিপি আনন্দকে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর।


পঞ্চায়েত ভোটের আগে ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার হল। ১৬ বছরের কিশোর-সহ ২ জনকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও ২ রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল
রাতে গোবিন্দপুর এলাকায় হানা দেয় জয়নগর থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করে ২ জনকে। ধৃতরা কুলতলির  কীর্তনখোলা এলাকার বাসিন্দা। কী কারণে অস্ত্র মজুত করা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।


১০ দিন পর মিলল মণীন্দ্রচন্দ্র কলেজের (Manindra Chandra College) নিখোঁজ পড়ুয়ার দেহ (Student Deadbody)। উলুবেড়িয়ার (Uluberia) গঙ্গার ঘাট থেকে উদ্ধার দেহ। সেলফি তুলতে গিয়ে মৃত্যু, দাবি বন্ধুদের। পাল্টা খুনের অভিযোগ পরিবারের।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Ananda Khobor seg4: পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে | Bangla News

TRENDING VIDEOS

"নাম ও নিশান দুটোই মুছে গেছে", তৃণমূলকে আক্রমণে মুখ্যমন্ত্রী25 Minutes ago

আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা29 Minutes ago

ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত34 Minutes ago

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন