Alipurduar: বাড়ির উঠোনে পড়ছিল তিন ভাই, হঠাৎ চিতার হানা!
ABP Ananda | 18 Sep 2023 11:05 AM (IST)

আলিপুরদুয়ারের ফালাকাটায় চিতাবাঘের হানায় জখম হয়েছে একই পরিবারের তিন বালক। গতকাল রাতে দলগাঁও বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির উঠোনে বসে পড়ছিল তিন ভাই। তখনই হানা দেয় চিতাবাঘটি, আহত ৩ বালককে ভর্তি করা হয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। এরপরই এলাকায় খাঁচা পাতার উদ্যোগ নিয়েছে বন দফতর, টহল দিচ্ছেন বন কর্মীরাও।