Panchayet Election: জামুড়িয়াতে বিজেপি প্রার্থীকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ | ABP Ananda LIVE
জামুড়িয়াতে বিজেপি প্রার্থীকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ । বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ডিসিআর কাটতে এসেছিলেন যে প্রার্থীরা, তাঁদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ । বিজেপি প্রার্থীকে মারধর করে কাগজ কেড়ে নেওযার অভিযোগ । মনোনয়নকেন্দ্রে পুলিশ থাকলেও তারা দুষ্কৃৃতীদের বাধা দেয়নি বলে দাবি বিজেপির । মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল