WB Corona Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজার ছুঁইছুঁই, মৃত্যু ৫৯

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  23 Apr 2021 11:18 PM (IST)
ABP News

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত এবার ১৩ হাজারের পথে। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা মৃত্যু ৫৯। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ২৮৩০ । উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ২৫৮৫। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনার কবলে ৭৪৬। 


করোনা রিপোর্ট আসতে দেরি। সেই কারণে ভর্তি নিল না হাসপাতাল। মেলেনি অক্সিজেনও। গড়ফায় বিনা চিকিৎসায় মৃত্যু হল বৃদ্ধার। ১৬ ঘণ্টা বাড়িতেই দেহ পড়ে ছিল। এবিপি আনন্দে খবরের পরে দেহ উদ্ধার। 


উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। দ্রুত মিলবে ভ্যাকসিন, আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। 


রোড শো বন্ধ নিয়ে কমিশনের হলফনামা গ্রহণ করল হাইকোর্ট। সর্বত্র মাস্ক ব্যবহার নিশ্চিত করুক কমিশন। প্রয়োজনে কমিশন বিশেষ আধিকারিক নিয়োগ করতে পারে, নির্দেশ হাইকোর্টের।


বীরভূমে ভোটের আগে অনুব্রত মণ্ডলকে আয়কর নোটিস। অনুব্রত মণ্ডলের চারজন আত্মীয়কেও নোটিস দেওয়া হয়েছে। চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তির তথ্য।  


 


 


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • WB Corona Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজার ছুঁইছুঁই, মৃত্যু ৫৯

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন