Corona Update: আনন্দ লাইভ: রাজ্যে তিনদিনে তিন গুণের বেশি বেড়েছে করোনায় দৈনিক আক্রান্ত। Bangla News

abp ananda  |  31 Dec 2021 11:40 PM (IST)
ABP News

রাজ্যে ও কলকাতায় তিনদিনে তিন গুণের বেশি বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে এক দিনে সংক্রমিত ৩ হাজার ৪৫১। শুধু কলকাতাতেই আক্রান্ত প্রায় ২০০০। কলকাতাতে আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭ জন করোনা রোগীর  মৃত্যু হয়েছে। কলকাতায় মৃতের সংখ্য়া ৪। বৃহস্পতিবার দৈনিক আক্রান্ত ছিল ২১২৮ জন। ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা বাড়ল ১২০০ জন।


বর্ষশেষে কড়া নিরাপত্তায় বর্ষবরণ পালন পার্কস্ট্রিটে। একই ছবি শ্রীভূমি ও অ্যালেন পার্কে। পুলিশের কড়া টহলদারি চলছে। বর্ষবরণের রাতের চিত্রটা অনেকটা আলাদা। অনেকের মধ্যেই এখনও রয়েছে অসচেতনতার ছবি।


বছর শেষের আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। দিঘায় করোনা বিধি ভেঙে উৎসব উদযাপন পর্যটকদের। বিধিভঙ্গে চলে পুলিশি ধরপাকড়। দার্জিলিং, বীরভূম থেকে পুরুলিয়ায় উৎসবের আমেজ।


বহু বছর পর আসানসোলে পুরযুদ্ধে নেই জিতেন্দ্র তিওয়ারি। শিবির বদল করলেও, তাঁর নাম দেখা গেল না বিজেপির প্রার্থী তালিকায়। তার বদলে প্রার্থী করা হল তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারিকে।


শিলিগুড়িতে প্রশ্নের মুখে পড়ল বাম কংগ্রেস আসন সমঝোতা। গতবার কংগ্রেসের জেতা ৪ টি আসন ফাঁকা রেখে ৪৩ ওয়ার্ডে প্রার্থী দেয় বামেরা। দুদফায় ৩২ ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দেওয়ায়, ২৯ ওয়ার্ডে মুখোমুখি লড়াই হবে বাম-কংগ্রেসের। অশোক ভট্টাচার্যের ওয়ার্ডেও প্রার্থী দিয়েছে কংগ্রেস। 


কলকাতা ইন্টারন্যাশানাল ক্লাবে চলছে বর্ষবরণের অনুষ্ঠান। গোয়াতেও উৎসবের আবহ।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Corona Update: আনন্দ লাইভ: রাজ্যে তিনদিনে তিন গুণের বেশি বেড়েছে করোনায় দৈনিক আক্রান্ত। Bangla News

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন