SSKM Fire Update: SSKM-এ অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত? শুরু তদন্ত | Bangla News
এসএসকেএম-এর আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আজ সকালেও দমকলের ৩টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। দমকল সূত্রে খবর, দোতলার সিটি স্ক্যান বিভাগ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল এসএসকেএমের এমার্জেন্সি বিল্ডিং-এর দোতলার সিটি স্ক্যান বিভাগে আগুন লাগে। পাশের ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে সরানো হয় রোগীদের। দমকলের ১০টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। এই পরিস্থিতিতে সেন্ট্রাল ল্যাবে নমুনা সংগ্রহ ও রিপোর্ট দেওয়ার পরিষেবা ব্যাহত হতে পারে। ব্যাহত হতে পারে USG, সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে-র মতো পরিষেবা।
Tags :
Investigation Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News SSKM Fire Update