Bandel News: ভরসন্ধেয় ব্যান্ডেলে শ্যুটআউট, কলকাতা পুরসভার কর্মীকে গুলি করে খুন | ABP Ananda LIVE

ABP Ananda  |  04 Jul 2024 11:07 AM (IST)
ABP News

West Bengal News: ভরসন্ধেয় ব্যান্ডেলে শ্যুটআউট। কলকাতা পুরসভার কর্মীকে গুলি করে খুন। ব্যান্ডেল স্টেশন থেকে হেঁটে বাড়ি ফেরার পথে খুন। কলকাতা পুরসভার কর্মীকে ব্যান্ডেলে গুলি করে খুন। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি।


বর্ষার হাত ধরে ফিরল ডেঙ্গি-আতঙ্ক। ৭ দিনে রাজ্যে আক্রান্ত ১২৯ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ২৬ জুন পর্যন্ত রাজ্যে ১ হাজার ৩২৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে  ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৭৬ জন। দু’নম্বরে মালদা, জেলায় ১৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত ১৫৩ জন। হুগলিতে সংখ্যাটা ১৪৫ ছুঁয়েছে। কলকাতায় চলতি বছরে এখনও পর্যন্ত ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক, প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। যা ভেঙে দিয়েছিল গত ১২ বছরের রেকর্ড। এবার পরিস্থিতি কী হয়, তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্তারা। 


সরকারি জমি দখল নিয়ে এবার দলীয় নেতাদের হুঁশিয়ারি দিলেন নারায়ণ গোস্বামী। বাগদা উপনির্বাচনের আগে কর্মী সম্মেলনে গিয়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক বলেন, যত বড়ই তৃণমূল নেতা হোন, সরকারি জায়গা দখল করতে পারবেন না। যদি করেন, ২৪ ঘণ্টার মধ্য়ে নিজে দাঁড়িয়ে থেকে খালি করে দিন। আমাকে মাঠে নামতে হলে, সেটা বিপজ্জনক হবে। পাশাপাশি, বাগদা উপনির্বাচনে তৃণমূলের ফল ভাল না হলে, দলের শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট যাবে বলেও হুঁশিয়ারি দেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। বাগদা পঞ্চায়েতের তৃণমূল প্রধানই সরকারি সম্পত্তি দখল করে রেখেছেন, আগে সেটা ভেঙে দেখান, তৃণমূল বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। তৃণমূল প্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Bandel News: ভরসন্ধেয় ব্যান্ডেলে শ্যুটআউট, কলকাতা পুরসভার কর্মীকে গুলি করে খুন | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন