Banglar Bidhan: সিরিয়াসলি কাজ না করলে দল রাখবে না, ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ অভিষেকের

Continues below advertisement

Banglar Bidhan: ভোটের আগে নিজেদের দলের কর্মীদের কড়া নির্দেশ। এবার ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুথভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ দিলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক। নিজের দলের সাংসদদের কড়া বার্তা দিয়ে তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ড বলছেন, ''আমাদের হাতে আর ৩ মাস আছে। SIR-এর জন্য আর ২২দিন বাকি। আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। দলের অনেক ওয়ার রুম কাজ করছে না। দলের কাজ না করলে, দল পাশে দাঁড়াবে না। সিরিয়াসলি কাজ না করলে দল রাখবে না। দল চেয়েছে বলেই সাংসদ-বিধায়ক হয়েছেন। প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মত সাংসদদের বেতনের ৫০% টাকা নিই না।''

এদিনের ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''সাংসদরা ২-১ দিন সংসদে যান, বাকি দিনগুলিতে নিজের কেন্দ্রে থাকুন। যাঁরা ধীরে চলো নীতি নিয়ে চলছেন, স্বপ্ন দেখা বন্ধ করে জেগে উঠুন।  আমরা পরিশ্রম করেছিলাম বলেই বিজেপি নিজেদের মতো SIR করতে পারেনি। সাধারণ মানুষের কথা মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। ফর্ম ৭ নিয়ে ওদের চক্রান্ত আমরা রুখে দিয়েছি। একই জিনিস দিল্লি, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানায় করেছে, ওরা ধরতে পারেনি,'' ভোকাল টনিকের সঙ্গেই কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola