Behala Chaos: বেহালাকাণ্ডের প্রতিবাদে রত্নার বাড়িতে স্থানীয়রা, অভি‌যুক্তদের আত্মসমর্পণের বার্তা বিধায়কের ।Bangla News

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর থমথমে বেহালার চড়কতলা। স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কাটেনি। কেউ জানাচ্ছেন, দীর্ঘদিনের বাসিন্দা হলেও এর আগে কখনও এরম তাণ্ডব দেখেননি। আবার কারও দাবি, প্রশাসন শান্তি বজায় রাখার ব্যবস্থা করুক। আজ স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নালিশ করেন অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়ের পরিবার। বিধায়ক জানান, অভিযুক্ত বাবন যেন আত্মসমর্পণ করেন। সেইসঙ্গেই তিনি জানান, অভিযুক্তদের ছাড়া হবে না। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola