Panchayat Election: 'সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হওয়া উচিত', মন্তব্য ভাস্কর ঘোষের | ABP Ananda LIVE
ABP Ananda | 14 Jun 2023 12:29 PM (IST)

পঞ্চায়েত ভোটে শুধু ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী কেন? যা পরিস্থিতি, তাতে সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হওয়া উচিত। নইলে সরকারি কর্মচারীদের পক্ষে ভোটের ডিউটি করাই অসম্ভব হয়ে উঠবে। ভোটকর্মীদের নিরাপত্তা চেয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। এমনটাই জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।