Bijaygarh Murder: সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে বিজয়গড়ে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2022 08:49 AM (IST)

সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে বিজয়গড়ে খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুভাষচন্দ্র রায় নিহতের পূর্ব পরিচিত। পুলিশ সূত্রে খবর, উল্টোদিকের বাড়ির সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে নিহতের ফ্ল্যাটে ঢুকতে ও বেরোতে দেখা যায়। ধৃতকে আগামী ২৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।