Extortion: পাট্টা দেওয়ার নামে তোলাবাজি, অভিযুক্ত TMC পঞ্চায়েত সদস্য ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2022 02:22 PM (IST)

খাস জমির পাট্টা দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বীরভূমের মুরারইয়ের ডুমুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, খাস জমির পাট্টা পাইয়ে দিতে ২০-২৫ হাজার টাকা নিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ দুই তৃণমূল কর্মী। বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের। তৃণমূল মানেই দুর্নীতি, কটাক্ষ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। তদন্তের আশ্বাস বিডিও-র।