Birbhum: এবার নম্বর বাড়াতে আন্দোলনের 'রোগ'
বীরভূমের স্কুলে পুলিশের সামনেই পরীক্ষার্থীদের ধর্না। কোচবিহারের স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভ। নবম শ্রেণির মূল্যায়ন নতুন করে করার দাবি। কোথাও একাদশের পরীক্ষার নম্বর বাড়ানোর দাবি জানানো হয়েছে। কোচবিহারের স্কুলের নম্বরের রেজিস্টার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন পর্ষদের।
এবার তৃণমূলেও শুদ্ধিকরণ। বিজেপির হয়ে কাজ করেছেন যাঁরা তাঁদের চিহ্নিত করা হয়েছে। জানালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। দুর্নীতিগ্রস্থরা বিক্ষোভের মুখে পড়বেন। দায় এড়াতে অভিযুক্তদের বিজেপি যোগ দেখানো হচ্ছে। পাল্টা দাবি গেরুয়া শিবিরের।
বীরভূমের ইলামবাজারে স্যানিটাইজ করে বিজেপি (BJP) কর্মীদের যোগদান করানো হল তৃণমূলে (TMC)। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপিকে করোনার সঙ্গে তুলনা করা হয়েছে বলে দাবি করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। সেই কারণেই স্যানিটাইজ করে যোগদান করানো হয়েছে। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ভাইরাস ছড়াচ্ছে শাসক দল।
অন্যদিকে, তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে নদীতে পড়ে গেল মাছবোঝাই লরি। খালাসির মৃত্যু। গুরুতর আহত হন লরিচালক। ভোর ৪টে নাগাদ জলপাইগুড়ির ধূপগুড়িতে দুর্ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশ থেকে অসমগামী মাছবোঝাই লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ঝুমুর নদীতে পড়ে যায় লরি।