Loksabha Election: ডায়মন্ড হারবার, মথুরাপুরে ভোট-সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি বিজেপির | ABP Ananda LIVE

ABP Ananda  |  02 Jun 2024 10:08 AM (IST)
ABP News

ABP Ananda LIVE: ডায়মন্ড হারবার, মথুরাপুরে ভোট-সন্ত্রাসের অভিযোগ । ডায়মন্ড হারবারের শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির । বজবজ, মহেশতলা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মেটিয়াবুরুজে অশান্তির অভিযোগ । মথুরাপুরেও একাধিক বুথে ফের ভোট চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি


ডায়মন্ড হারবারে (Diamond Harbour Lok Sabha Constituency) ভোট বাতিলের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি বলেন, 'হরিয়ানা, বিহারে দেখতাম, শুনতাম। তবে এবার নতুন প্রবণতা দেখা গিয়েছে। যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে, তাঁদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে। এবং শেষপর্যন্ত কয়েক লক্ষ হিন্দু আজকে ভোট দান থেকে বঞ্চিত হয়েছেন। যার বেশিরভাগ অংশটাই, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে।' 


 ভোটের আগে সন্দেশখালির কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা চলছে। চটি পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালির ভোটারদের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালির মহিলাদের, তাঁরা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন। শাসক দলকে প্রাণপণে সমর্থন করছে পুলিশ, এক্স হ্যান্ডলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাঝরাতে বেড়মজুরে বিজেপি বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ। মহিলাদের হেনস্থা করা হচ্ছে, তাঁদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আলো নিভিয়ে এসব চলছে, তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে। পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে, এক্স হ্যান্ডলে পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য়। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Loksabha Election: ডায়মন্ড হারবার, মথুরাপুরে ভোট-সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি বিজেপির | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন