BJP: শুরু হচ্ছে বিজেপি যুব মোর্চার গ্রাম সম্পর্ক অভিযান

আজ পূর্ব মেদিনীপুরের মারিশদা থেকে শুরু হচ্ছে বিজেপি যুব মোর্চার গ্রাম সম্পর্ক অভিযান। সম্প্রতি মারিশদায় সারপ্রাইজ ভিজিটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গ্রামবাসীদের অভিযোগের জেরে অভিষেকের নির্দেশে পদত্যাগ করতে হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। সেই মারিশদা থেকেই আজ গ্রাম সম্পর্ক অভিযান শুরু করবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটের আগে, ৮ দিনের কর্মসূচিতে রাজ্যের ২ হাজার গ্রামে এই অভিযান চালানোর পরিকল্পনা করেছে বিজেপি যুব মোর্চা। মারিশদার রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে ৩টি বুথ এলাকা ঘুরে দেখবেন সুকান্ত মজুমদার। প্রচার-শেষে মহাদেব মন্দিরে দর্শন ও ভোগ খাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি রাজ্য সভাপতির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola