BJP: বিজেপি-তে আসতে ইচ্ছুক? শুদ্ধকরণের শর্ত বেঁধে দিলেন সুকান্ত

ABP Ananda  |  20 Apr 2023 05:16 PM (IST)
ABP News

বিজেপি থেকে তৃণমূলে ফেরার আগে দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তিন জনজাতি মহিলাকে। সেই নিয়ে ঢের বিতর্ক হয়েছিল বঙ্গ রাজনীতিতে। বিষয়টি পৌঁছে যায় জাতীয় তফসিলি উপজাতি কমিশনেও। এ বার রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar) দলবদলকারীদের শুদ্ধকরণের সপক্ষে কথা বললেন। তৃণমূল (TMC) থেকে কেউ বিজেপি-তে (BJP) আসতে চাইলে, গঙ্গাজল, গোমূত্র খাইয়ে, শুদ্ধকরণ করে তবেই নেবেন বলে জানালেন।


বিজেপি-তে আসতে ইচ্ছুক লোকজনের জন্য শুদ্ধকরণের শর্ত বেঁধে দিলেন সুকান্ত


সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার আগে তপ্ত রাজ্য রাজনীতি। নিয়োগে দুর্নীতি থেকে কয়লা-গরুপাচারে নেতাদের নাম জড়ানোয় কোণঠাসা তৃণমূল। তার পাশাপাশি অভ্য়ন্তরীণ কলহ, গোষ্ঠীদ্বন্দ্বের খবরও উঠে আসছে নিত্যদিন। নেতৃত্বের বিরুদ্ধেই অনশন, ধর্নায় বসার হুঁশিয়ারি দিচ্ছেন জেলাস্তরের নেতা-নেত্রীরা। সেই আবহেই বিজেপি-তে আসতে ইচ্ছুক লোকজনের জন্য শুদ্ধকরণের শর্ত বেঁধে দিলেন সুকান্ত। 


বৃহস্পতিবার সুকান্তকে বলতে শোনা যায়, "সবে তো খেলা শুরু হয়েছে। তৃণমূলের সবাই জেলে যাবে। দল বদলে কেউ বিজেপি-তে আসতে চাইলেই নেওয়া হবে না। যোগাযোগ করলেও পচা আলু নেব না আমরা। গঙ্গাজল, গোময়, গোমূত্র খাইয়ে শুদ্ধকরণ করে তারপর নেওয়া হবে।" নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়কদের গ্রেফতারি প্রসঙ্গেই এমন মন্তব্য করলেন সুকান্ত। তাঁর কথায়, এর পর দেখবেন খেলা হবে গানটি আর কেউ চালাবেন না। বুঝতে পারেনি, গানটা সিরিয়াসলি নিয়ে নেবে সিবিআই।"

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • BJP: বিজেপি-তে আসতে ইচ্ছুক? শুদ্ধকরণের শর্ত বেঁধে দিলেন সুকান্ত

TRENDING VIDEOS

জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি5 Minutes ago

'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী16 Minutes ago

'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের23 Minutes ago

'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার30 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন