Christmas Celebration: রাস্তায় দিনভর মানুষের ঢল, ক্রিসমাস মুডে কলকাতা
ABP Ananda | 25 Dec 2022 11:01 PM (IST)

উৎসবে-আনন্দে বড়দিনকে স্বাগত জানাল কলকাতা। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা থেকে নিক্কো পার্ক বা মিলেনিয়াম পার্ক। সব জায়গায় দিনভর মানুষের ঢল। ক্রিসমাস মুডে কলকাতা। ভিড়ের নতুন রেকর্ড গড়ল চিড়িয়াখানা। ২৫ ডিসেম্বর, বাঙালির বড়দিন। সান্তার লাল টুপি। জমজমাট বড়দিনের ছুটি! এক ধাক্কায় ৩ ডিগ্রি বেড়েছে শহরে তাপমাত্রা। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত হাওয়া বদলে দিয়েছে রাজ্যের। কিন্তু তাতে কী!উৎসবের উষ্ণতা কাটাকুটি খেলছে পৌষের উষ্ণতার সঙ্গে।