Mamata Banerjee: 'তিনমাস আগে চালাকি করে SIR করছে অমিত শাহ', আক্রমণ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের

ABP Ananda  |  04 Dec 2025 08:35 AM (IST)
ABP News

ABP Ananda Live: ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা, তার তিনমাস আগে চালাকি করে SIR করছে অমিত শাহ। আজ এভাবেই আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, SIR করে নিজের কবর খুঁড়েছে বিজেপি। অন্য়দিকে, বাংলার দলীয় সাংসদদের বৈঠকে নরেন্দ্র মোদি বললেন, ''SIR-এ ভোটার তালিকার শুদ্ধকরণ হচ্ছে।''


পশ্চিমবঙ্গে SIR-এর এনুমারেশন পর্ব শেষের পথে। অন্য়দিকে, তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও চলছে সমানতালে। সূত্রের খবর, বুধবার এরাজ্য়ের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "SIR-এ ভোটার তালিকা শুদ্ধকরণ হচ্ছে।" অন্য়দিকে, আজ মালদার সভা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "SIR করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা হবে তাই চালাকি করে ৩ মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার। যাতে হয় নির্বাচন বন্ধ করে দাও SIR না মানলে, সরকার ফেলে দাও, তা না হলে SIR করে দাও।" পাশাপাশি মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, "কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। ১২ তারিখ থেকে 'MAY I HELP YOU' ক্যাম্প হবে ব্লকে ব্লকে।" এনিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Mamata Banerjee: 'তিনমাস আগে চালাকি করে SIR করছে অমিত শাহ', আক্রমণ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন