Bus Accident: নয়ানজুলিতে পড়ে গেল সরকারি বাস, আহত অন্তত ১০ জন যাত্রী
কোচবিহার থেকে সিতাই যাওয়ার পথে, নয়ানজুলিতে পড়ে গেল সরকারি বাস। আহত হন অন্তত ১০ জন যাত্রী। সকাল সাড়ে ৮টা নাগাদ কোচবিহার শহর থেকে ৮ কিলোমিটার দূরে গারোপাড়ায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের সামনে চলন্ত অটো থেকে পড়ে যান এক যাত্রী। তাঁকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে পড়ে বাস। স্থানীয়রাই আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News