✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Vaccine Crisis: চাহিদা প্রচুর, জোগান কম, ভ্যাকসিনের জন্য ভোররাত থেকে লাইনে মানুষ, উত্তেজনা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  25 Jun 2021 10:18 AM (IST)
ABP News

হুগলির উত্তরপাড়ায় ভ্যাকসিন (Covid Vaccine) নিয়ে হাহাকার। বৃহস্পতিবার ভোররাত থেকে লাইন দিয়ে মেলেনি ভ্যাকসিন। জোগান না থাকায় ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানানো হয় পুরসভার পক্ষ থেকে। এরপরই উত্তেজনা ছড়ায় উত্তরপাড়া পুরসভা চত্বরে। পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ দেওয়া হবে ভ্যাকসিন। তাই রাত থেকেই পুরসভা চত্বরে লম্বা লাইন সাধারণ মানুষের। অনেকে বসে রাস্তাতেই। সকাল বেলাও ভ্যাকসিনের লম্বা লাইন।


তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় যখন সকলেই ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করছেন তখনই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিন নিয়ে শুরু হয়েছে হাহাকার। উত্তরপাড়া ছাড়াও বৃহস্পতিবার ভ্যাকসিন না পেয়ে গণবিক্ষোভের ছবি ধরা পড়ল রাজ্যের বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার শিলিগুড়ির বাগডোগরা বালিকা বিদ্যালয়ে ভোররাত থাকতেই ভ্যাকসিনের লাইন পড়ে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পর তাঁদের জানানো হয় ভ্যাকসিন নেই। প্রতিবাদে পথ অবরোধ করেন প্রবীণ নাগরিকরা। শিলিগুড়ি হাসপাতাল থেকে শুরু করে বহু জায়গাতেই ভ্যাকসিন মেলেনি বলে অভিযোগ। একই ছবি ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে। টোকেন পাওয়ায় সত্ত্বেও ভ্যাকসিন না পাওয়ায় পুর স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বারাসাত পুরসভা সূত্রে খবর ভ্যাকসিনের জোগান কম থাকায় বিপত্তি।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Vaccine Crisis: চাহিদা প্রচুর, জোগান কম, ভ্যাকসিনের জন্য ভোররাত থেকে লাইনে মানুষ, উত্তেজনা

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.