Court: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে মামলায় মুখ পুড়ল পুলিশের

ABP Ananda  |  15 Mar 2023 04:21 PM (IST)
ABP News

কংগ্রেস নেতা ( Congress ) কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানাল, 'কোর্টের অনুমতি ছাড়া কৌস্তভের বিরুদ্ধে কোনও থানা পদক্ষেপ করতে পারবে না' । 


সেই সঙ্গে জানানো হয়, আগামী ৪ সপ্তাহের জন্য এই নির্দেশ বলবৎ থাকবে। আদালত নির্দেশে দিয়েছে, বড়তলা থানার অতি সক্রিয়তা নিয়ে সিপিকে রিপোর্ট পেশ করতে হবে। সেই সঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ 'কোনও নোটিস না পাঠিয়ে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করেছে পুলিশ'
। কীসের ভিত্তিতে মাঝরাতে কৌস্তভের বাড়িতে গিয়েছিল পুলিশ? সারা রাত তাঁর বাড়িতে থেকে পরদিন সকালে কীসের ভিত্তিতে গ্রেফতার?'


গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী। বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি মান্থা। তারপর বুধবার হল শুনানি। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Court: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে মামলায় মুখ পুড়ল পুলিশের

TRENDING VIDEOS

Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi1 Hour ago

আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের2 Hour ago

Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী2 Hour ago

গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর3 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন