Sandeshkhali Incident: সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে আটকানো হল সিপিএম নেত্রী বৃন্দা কারাতকে
West Bengal News: সন্দেশখালি (Sandeshkhali Incidet) যাওয়ার পথে ধামাখালিতে আটকানো হল সিপিএম নেত্রী বৃন্দা কারাতকে (Brinda Karat)। গণতান্ত্রিক মহিলা সমিতির চারজন প্রতিনিধি নিয়ে যেতে চান সিপিএম পলিটব্যুরো সদস্য। তিনি গেলে লোক জড়ো হতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে সিপিএমের প্রতিনিধিদলকে আটকে দেয় পুলিশ। তৃণমূল যেন-তেন-প্রকারেণ বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন, দাবি করেন বৃন্দা কারাত। পরে ঘুরপথে সন্দেশখালির গ্রামে যান গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। তাঁদের মাধ্যমে ভিডিয়ো কলে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বৃন্দা কারাত। ABP Ananda Live