Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাতিল একগুচ্ছ ট্রেন । ABP Ananda Live
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাতিল একগুচ্ছ ট্রেন। রাত ১১ থেকে কাল সকাল ৬ পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল। বাতিল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই রাজ্যে প্রভাব পড়তে শুরু করেছে ট্রেন ও বিমান পরিষেবায়। আজ রাত ১১টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল, বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। আজ বেলা ১২টা থেকে আগামীকাল সকাল ৯টা, ২১ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দরে সমস্ত উড়ান পরিষেবা। এর ফলে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। প্রায় ৫০ হাজার বিমানযাত্রীর দুর্ভোগে পড়ার আশঙ্কা। ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
Tags :
Cyclone Remal 2024 Cyclone Remal Tracker Cyclone Remal Tracker Live Satellite Cyclone Remal West Bengal Cyclone Remal In Bay Of Bengal