Cyclone Yaas Effect: সামনে কটাল, এখনও মেরামত হয়নি বাঁধ, আশঙ্কায় দিন গুণছেন সুন্দরবনের মানুষ

সামনে আসছে কটাল। এখনও বহু জায়গায় ভাঙা বাঁধ সারানো না হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন সুন্দরবনবাসী। কচুখালি, কুমিরমারি, দুলকি, সোনাগাঁ, পাখিরালয় গ্রামের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। নদী বাঁধ মেরামতের কাজ চললেও কটাল আসার আগে মেরামতির কাজ সম্পূর্ণ হবে কি না তা নিয়ে সন্দিহান অনেকেই। যদিও গোসাবার ব্লক আধিকারিক জানিয়েছেন, যেসব জায়গায় নদীবাঁধ ভেঙেছে তার ৮০% মেরামত সম্পূর্ণ হয়েছে। বাকি কাজও দ্রুত করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola