DA:উৎসবের মুখে কেন্দ্রীয় কর্মচারীদের মুখে হাসি, কত শতাংশ বাড়ছে ডিএ ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2022 02:38 PM (IST)

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর। পুজোর আগে ৪ শতাংশ ডিএ ঘোষণা কেন্দ্রের। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত । এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতনের ফারাক আরও বাড়ল।