Shantanu Banerjee : গ্রেফতার হুগলির শান্তনু, চাকরি বিক্রির রেট ঠিক করে দেওয়ার অভিযোগ

৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ! তারপর নিয়োগ দুর্নীতিতে আরও এক গ্রেফতারি ( Arrest )। গ্রেফতার আরও এক যুব তৃণমূল নেতা ( TMC Leader ) ! ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কে ( Shantanu Banerjee ) গ্রেফতার করল ED! ইডি সূত্রে দাবি করা হয়েছিল, এই শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া যায়! যে লিস্টে ক্য়ান্ডিডেটদের নাম, রোল নম্বর, অ্য়াডমিটকার্ডের নম্বর সমস্ত বিশদে লেখা ছিল! কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের দিন, তাপস দাবি করেছিলেন, শান্তনুর হুগলির বাড়িতে, একসঙ্গে তিনি, কুন্তল ও শান্তনু প্ল্য়ান প্রোগ্রাম করতেন। কুন্তলই যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে তাপসের আলাপ করিয়ে দেন। তাপস মণ্ডল দাবি করেছিলেন, শান্তনু রীতিমতো গ্য়ারেন্টারের কাজ করেছিলেন। ইডি সূত্রে খবর, 
শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত, শান্তনু বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদে সন্তষ্ট হননি তদন্তকারীরা। তাঁর রোজগারের সংস্থান, বিনিয়োগ, নথি ও বয়ানে অসঙ্গতি মিলেছে বলে ইডি সূত্রে খবর। জিজ্ঞাসাবাদের তথ্য পাঠানো হয় দিল্লিতে। তারপরই গ্রেফতার করা হয় যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়কে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola