Kuntal Ghosh: কুন্তলকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল ইডি। Bangla News

ABP Ananda  |  22 Jan 2023 10:25 AM (IST)
ABP News

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ জেরায় জানিয়েছেন, তৃতীয় এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। বিনিময়ে কুন্তল ১০% কমিশন নিয়েছেন। এই তৃতীয় ব্যক্তি কে? জানতে চাইছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, প্রাইমারির নিয়োগপত্রের জন্য ১০ কোটি ৪৮ লক্ষ টাকা এবং আপার প্রাইমারির নিয়োগ পত্রের জন্য ৩ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার টাকা তোলা হয়। এমনকী, ২০১৪ সালের টেটে পাস করানোর জন্যও ৩ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়ার তথ্য প্রমাণ মিলেছে।নবম দশম, একাদশ দ্বাদশ ছাড়াও গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নিয়োগের জন্যও বেআইনিভাবে টাকা নেওয়া হয়েছে বলে ইডি সূত্রে দাবি। সম্প্রতি হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি দাবি করেছিলেন, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Kuntal Ghosh: কুন্তলকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল ইডি। Bangla News

TRENDING VIDEOS

DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী24 Minutes ago

টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ26 Minutes ago

টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh30 Minutes ago

"Gyanesh Kumar-কে পদ্মভূষণ দেওয়া উচিত", মত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের47 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন