Adeno Virus: সামনেই জন্মদিন, তার আগে বাড়ি ফিরতে চান অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত অষ্টম শ্রেণির পড়ুয়া। ABP Ananda Live
ABP Ananda | 05 Mar 2023 08:50 PM (IST)

১৯ জুন জন্মদিন। তার আগে বাড়ি ফিরতে চায় সুদেষ্ণা। আপাতত তার ঠিকানা বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল। সেখানে একমো-র সাহায্যে বেঁচে থাকার লড়াই করছে অ্যাডিনো ভাইরাসে (Adeno Virus) আক্রান্ত অষ্টম শ্রেণির পড়ুয়া। বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা সুদেষ্ণা বসু জানুয়ারি মাসে অ্যাডিনোয় আক্রান্ত হয়।
৩৫ দিনের ওপর একমো-র সাহায্যে লড়াই করছে ওই কিশোরী। চিকিৎসার খরচ ৪৫ লক্ষ ছাড়িয়েছে। তবু হাল ছাড়েননি LIC-র এজেন্ট সুকান্ত বসু। মেয়ের লড়াইয়ের সঙ্গী হয়েছেন বাবা। সুদেষ্ণার বোন সুদর্শনাও অ্যাডিনো-আক্রান্ত হয়। সেরে উঠে সে-ও দাঁড়িয়েছে দিদির পাশে। বড় মেয়ের চিকিৎসায় আর্থিকভাবে সর্বস্বান্ত হতে চললেও এখনও হাল ছাড়েনি জ্যাংড়ার বসু পরিবার।