✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Ketugram Blast: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, কেতুগ্রামে হাত উড়ে গেল এক ব্যক্তির

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  07 Jul 2021 09:06 PM (IST)
ABP News

বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল যুবকের। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের (Ketugram) আমগরিয়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর, জখম যুবকের বাড়ি বীরভূমের লাভপুরে হলেও থাকতেন কেতুগ্রামে, শ্বশুর বাড়িতে। তৃণমূলের (TMC) অভিযোগ, ওই যুবক বিজেপি (BJP) করেন। রাজ্যের শাসক দলের এই দাবি উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, দুষ্কৃতীরা তৃণমূলের লোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


এদিকে পশ্চিম বর্ধমানের বরাকরে নতুন করে উত্তেজনা। পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় ফের উত্তেজনা। বরাকর স্টেশন রোডে অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশ হেফাজতে আরও একজনের মারধরের অভিযোগ। সকালেই অভিযোগ করেন পরিবারের লোকেরা। আরমান আনসারি, শ্যামল বাউড়ি সহ চারজনকে চুরির অভিযোগে আটক করে পুলিশ। আরমানের পরিবার পুলিশের বিরুদ্ধে ছেলেক পিটিয়ে খুনের অভিযোগ করেছেন। গতকাল পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে কুলটির বরাকর। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে।  ঘটনায় সাসপেন্ড করা হয়েছে বরাকর ফাঁড়ির আইসি অমরনাথ দাসএবং কুলটি থানার সাব ইনস্পেক্টর প্রশান্ত পালকে। জানা গিয়েছে, আরেক আটক শ্যামল বাউরির অবস্থা সংকটজনক। এই খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা বরাকরে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। ফের বন্ধ হয়ে গিয়েছে বাজার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী, কমব্যাট ফোর্স ও র‌্যাফ।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Ketugram Blast: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, কেতুগ্রামে হাত উড়ে গেল এক ব্যক্তির

TRENDING VIDEOS

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের2 Minutes ago

মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২7 Minutes ago

BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?5 Hour ago

বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩5 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.