BJP: পূর্বস্থলীতে বিজেপি নেতার বাড়ি আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, মিথ্যা মামলায় ফাঁসানো হওয়ার দাবি

সম্পত্তি নিয়ে ভাইয়ে-ভাইয়ে অশান্তি, তদন্তে গিয়ে পূর্বস্থলীতে (Purbasthali) বিজেপি (BJP) নেতার বাড়ি আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার। ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা উদ্ধার করল নাদনঘাট থানার পুলিশ (Police)। বিজেপি নেতার বাড়িতে গেলে তাঁর ভাইরাই অস্ত্র ও বোমা মজুতের কথা জানান বলে পুলিশের দাবি। পারিবারিক বিবাদের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতার ছেলে ও দুই ভাইকে। বোমা, অস্ত্র মজুতের ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। তৃণমূলের কটাক্ষ, বিজেপির ঘরেও যে বোমা মেলে, এবার তা রাজ্যপালের এসে দেখে যাওয়া উচিত। বিজেপির দাবি, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola