Gariahat Money Recovery : বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালকে তলব করল ইডি

বালিগঞ্জে নির্মাণ সংস্থার অফিস থেকে ( Gariahat Money Recovery )  ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালকে ( Manjit Singh Grewal )তলব করল ইডি ( ED ) । ১৫ ফেব্রুয়ারি, সকাল ১১টার মধ্যে দিল্লির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সম্পত্তি, গত ৫ বছরের আয়কর রিটার্ন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত নথি আনতে বলা হয়েছে। ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল কোথায় কোথায় বিনিয়োগ করেছিলেন, তাঁর আত্মীয়দের নামে কী কী কেনা হয়েছে, সেই সংক্রান্ত গত ১০ বছরের নথিও আনতে বলা হয়েছে বলে জানিয়েছে ইডি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola