Ground Zero: হাইকোর্টের সম্মতিতে আজ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহাজোটের মিছিল
ABP Ananda | 19 Dec 2022 02:56 PM (IST)

হাইকোর্টের সম্মতিতে আজ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহাজোটের মিছিল। চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ একত্রিত হয়ে এই মিছিলের ডাক দিয়েছে। মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। মিছিলে হাঁটবেন ৬০০ দিনের ওপর আন্দোলনকারী এসএলএসটি-র চাকরিপ্রার্থীরা। মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, এসএসসি-র গ্রুপ সি আন্দোলনকারীরা। মিছিলে থাকবেন গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরাও।