Konnagar: বিনা অনুমতিতে ডিপ টিউবওয়েলের জল বিক্রি! অভিযান চালিয়ে বন্ধ করল পুলিশ।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2022 10:18 AM (IST)

হুগলির কোন্নগরে অনুমতি ছাড়াই ডিপ টিউবওয়েল থেকে জল তুলে তা পরিশোধন করে বিক্রি করছিলেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। এই অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বেআইনি কারবার বন্ধ করে দিল চন্দননগর কমিশনারেট ও কানাইপুর পঞ্চায়েত। অনুমতি ছাড়াই ব্যবসা করছিলেন বলে স্বীকার করেছেন কয়েকজন ব্যবসায়ী।