Howrah News: পুজোর মুখে তালা ঝুলল হাওড়ার দাসনগরের ভারত জুটমিলে। ABP Ananda Live

পুজোর মুখে তালা ঝুলল হাওড়ার দাসনগরের ভারত জুটমিলে। কর্মহীন হয়ে পড়লেন ৬০০ কর্মী। আজ সকালে এসে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা। কর্মীদের আর্থিক সুযোগ-সুবিধা নিয়মিত মিলছিল না বলে অভিযোগ। তাঁত বিভাগের কর্মীদের অসহযোগিতায় উৎপাদন মার খাচ্ছিল বলে নোটিসে পাল্টা দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারালেও, তার প্রভাবে ছত্তীসগঢ়ে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। কোঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নাগাড়ে বৃষ্টিতে দুই বঙ্গেই একাধিক নদীর জলস্তর বাড়তে পারে। পুজোর আগে ফের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola