Howrah Vaccine Harassment: কোথাও দীর্ঘ লাইন, কোথাও বিক্ষোভ, হাওড়ায় ভ্যাকসিন-ভোগান্তি

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  26 Jun 2021 02:23 PM (IST)
ABP News

হাওড়ার বিভিন্ন এলাকায় ভ্যাকসিন-হয়রানির অভিযোগ। হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে রাত থেকে লম্বা লাইন। অভিযোগ, নোটিস ঘিরে বিভ্রান্তি ছড়ায়। এনিয়ে তৈরি হয় বিশৃঙ্খলা। বালটিকুরি ও জগৎবল্লভপুরের মাজু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন-হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, ভ্যাকসিনের পর্যাপ্ত যোগান না থাকায় এই সমস্যা।


কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে (Kasba Fake Vaccination Camp) যারা ভ্যাকসিন নিয়েছিলেন তাঁদের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করল কলকাতা পুরসভা। এই বিষয়ে এলাকার মানুষদের সচেতন করতে মাইকিং করে প্রচার চালানো হয় পুরসভার তরফে। কলকাতা পুরসভার ১০৭ নং ওয়ার্ডে আজ এই স্বাস্থ্যপরীক্ষার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কসবায় যারা ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের শরীরে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে, কোনও আশঙ্কা রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে এই ক্যাম্পে।  


গড়িয়ায় ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে বিশৃঙ্খলা। অভিযোগ, রাত থেকে লাইনে দাঁড়িয়েও কাউকে ফিরে যেতে হচ্ছে। আবার নিয়ম বহির্ভূতভাবে অনেকেই ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ। পুরসভার তরফে নির্দিষ্ট করে কিছু না জানানোয় উত্তেজনা ছড়ায়। যদিও একাংশের দাবি, ভ্যাকসিন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই চলছে।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Howrah Vaccine Harassment: কোথাও দীর্ঘ লাইন, কোথাও বিক্ষোভ, হাওড়ায় ভ্যাকসিন-ভোগান্তি

TRENDING VIDEOS

বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের3 Hour ago

"বাড়ির সামনে অবৈধ কাঠামো তৈরি করে রেখেছেন...", অভিষেককে নিশানা Agnimitra Paul-র3 Hour ago

চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য3 Hour ago

বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী4 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন