IT Raid: রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে আয়কর অভিযান। ABP Ananda Live

West Bengal News: রানিগঞ্জের (Ranigung) প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর অভিযান। প্রাক্তন তৃণমূল বিধায়ক, ব্যবসায়ী সোহরাব আলির বাড়িতে তল্লাশি । আগে লোহা ও লোহার ছাঁট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলি। পরে প্রোমোটিং শুরু করেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসানসোল (Asansol), দুর্গাপুর (Durgapur), রানিগঞ্জের ৬-৭ জায়গায় তল্লাশি। হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগে আয়কর-হানা। আয়কর দফতরের নজরে শপিং মল! কালো টাকা সাদা করতে শপিং মলে বিনিয়োগ?  আসানসোলের ধরমপুরে লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের অফিসেও তল্লাশি। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola