Ananda Live: প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু, পরীক্ষার হলে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। Bangla News
আজ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু। রাজ্যে নিয়োগ দুর্নীতি ডামাডোলের মধ্যেই চলছে ইন্টারভিউ। কলকাতায় নিয়োগের জন্য প্রথম দিন ২০০ জনের ইন্টারভিউ নেওয়া হবে। ভিতরে ৫টি টেবিলে ৩ জন পরীক্ষক ইন্টারভিউ নিচ্ছেন। একসঙ্গে ৫ জন প্রার্থীকে ডাকা হচ্ছে, রাখা হয়েছে ব্ল্যাকবোর্ড। ইন্টারভিউয়ের পাশাপাশি, হাতে কলমে প্রার্থীদের দেখে নেওয়ারও সুযোগ । পরীক্ষার হলে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। গোটা ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে।
Tags :
Interview Bangla News Bangla News Live Primary Recruitment Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News