Jhalda Murder: পুলিশের তদন্তে আমি একেবারেই খুশি নই, মন্তব্য ঝালদায় নিহত কংগ্রেস কাউন্সিরের স্ত্রীর ।Bangla News

"আমি নির্দোষ। ভাইয়ের খুনের সঙ্গে জড়িত নই।" দাবি ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর দাদা নরেন কান্দুর। গতকাল নরেন কান্দু ও স্থানীয় ধূপ ব্যবসায়ী আসিক খানকে গ্রেফতার করে পুলিশ। খুনের ঘটনায় এর আগে গ্রেফতার হয় সুপারি কিলার কলেবর সিং ও নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো দীপক কান্দু। ধৃত নরেন কান্দু ও আসিক খানের ১৪ দিনের পুলিশ হেফাজত। এই বিষয়ে নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী বললেন, পারিবারিক কোনও বিবাদ ছিল না। পুলিশের ওপর আমাদের কোনও আস্থা নেই। পুলিশের তদন্তে আমি একেবারেই খুশি নই, সিবিআই চাই। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola