Job Scam : নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহা সহ ৮ জনকে আজ বিশেষ সিবিআই আদালতে পেশ

নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, শান্তিপ্রসাদ সিন্হা, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৮ জনকে আজ আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হল। ভার্চুয়ালি পেশ করা হয় শান্তিপ্রসাদকে। ৬ এজেন্টকেও আজ আদালতে পেশ করা হয়েছে। গত সপ্তাহেই প্রাথমিক শিক্ষক নিয়োগকাণ্ডের তদন্তে প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সূত্রের খবর, জীবনকৃষ্ণর মোবাইল ফোন থেকে বেশ কিছু নতুন তথ্য মিলেছে। জামিনের বিরোধিতা করে আজ আদালতে এই সমস্ত বিষয় সম্পর্কে জানাবে সিবিআই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola