Kanchenjunga Express Train Accident: হঠাৎ ধাক্কা মালগাড়ির! লাইন থেকে ছিটকে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরা।

ABP Ananda  |  17 Jun 2024 11:38 AM (IST)
ABP News

শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express) মালগাড়ির ধাক্কা। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা।সাধারণত এই ট্রেনে পিছনের দিকে জেনারেল কামরা এবং এসি কামরাও থাকে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যাচ্ছে না বলেই খবর। ইতিমধ্যেই ফাঁসিদেওয়া থেকে আধিকারিকরা পৌঁছেছেন। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Kanchenjunga Express Train Accident: হঠাৎ ধাক্কা মালগাড়ির! লাইন থেকে ছিটকে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরা।

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন