KMC : মশাবাহিত রোগের জেরে পুরসভার সমস্ত স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল, ডেঙ্গি- ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা
মশাবাহিত রোগের জেরে পুরসভার সমস্ত স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল। ডেঙ্গি- ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা পুরসভার। সব দুর্গোৎসব কমিটিগুলোকে নোটিস পাঠাচ্ছে পুরসভা। প্যান্ডেল তৈরির সময় যেন জল না জমে, নজরদারি রাখার নির্দেশ। বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে স্প্রে করা হবে।