Kolkata News: 'আগ্রাসী ভঙ্গীতে গাড়ি থেকে বেরোতে বলেছিলেন বাইক আরোহী..', এবিপি আনন্দে কী বললেন অভিনেত্রী ? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সাদার্ন অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। অভিযুক্ত সেনা অফিসারকে গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তি সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার, খবর পুলিশ সূত্রে। তিনি আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত, খবর পুলিশ সূত্রে। অভিনেত্রীর বিরুদ্ধেও মোটরবাইকে ধাক্কা মারার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। গতকাল ভরসন্ধেয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চলে। অভিনেত্রীর দাবি, মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। অভিযোগ, এরপরই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হন। ঘুসি মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এক্স হ্যান্ডলে কলকাতা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়। 

আরও খবর..

পশ্চিম মেদিনীপুরের পর এবার বাঁকুড়া। দুই জেলার দুই স্কুল পরিদর্শকের নির্দেশিকা ঘিরে তৈরি হল বিতর্ক। নির্দেশিকার আড়ালে কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলে ক্ষোভপ্রকাশ করল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola