Sharanya Programme : অ্যানিবি এন্টারটেনমেন্টের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে আয়োজিত হল নারীশক্তির উদযাপন

ABP Ananda LIVE : অ্যানিবি এন্টারটেনমেন্টের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে আয়োজিত হল নারীশক্তির উদযাপন। কৃতী ক্রীড়াবিদদের দেওয়া হয় সম্বর্ধনা। এর পাশাপাশি আয়োজিত হয় ফ্য়াশন শো।

 

North 24 Parganas News: 'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে?' ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের ! ২৬-র আগে শাসক কোন্দল প্রকাশ্যে

ছাব্বিশের আগে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে শাসক কোন্দল। 'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে? কেন পার্থ ভৌমিকের কথা মতো জেলার কাজ চলবে?', জেলা সভাপতির সামনে পার্থ ভৌমিককে সম্পর্কে ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের। দিল্লি যাওয়ায় বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে থাকতে পারেননি মমতা ঠাকুর। জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে বৈঠক পিছনোর অনুরোধ মমতা ঠাকুর। পার্থ ভৌমিকের নির্দেশে ওই বৈঠক হয়ে গেছে, মমতা ঠাকুরকে জানান বিশ্বজিৎ দাস। ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। 'এই নিয়ে জেলা সভাপতি কথা বলবেন' , বিতর্ক এড়িয়ে প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের। ছাব্বিশের আগে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে শাসক কোন্দল

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola