Ananda Sakal iii: কলকাতা থেকে জেলা, সকাল থেকে ঘন কুয়াশার দাপট। Bangla News

কলকাতা থেকে জেলা, সকাল থেকে ঘন কুয়াশার দাপট। এর মধ্যেই কুড়ির কাছাকাছি পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১৩ বছরে এটাই উষ্ণতম ১৫ জানুয়ারি। মকর সংক্রান্তিতে এবার কনকনে ঠান্ডা থাকবে না বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে সোম ও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা নামবে। বুধবার থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola