Jalpaiguri Accident: তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল লরি, মৃত্যু খালাসির

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  24 Jun 2021 04:10 PM (IST)
ABP News

তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে নদীতে পড়ে গেল মাছবোঝাই লরি। খালাসির মৃত্যু। গুরুতর আহত হন লরিচালক। ভোর ৪টে নাগাদ জলপাইগুড়ির ধূপগুড়িতে দুর্ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশ থেকে অসমগামী মাছবোঝাই লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ঝুমুর নদীতে পড়ে যায় লরি।


কোচবিহারের মাথাভাঙায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্নীতি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাথাভাঙা ২ নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতিকে শো কজ করলেন ব্লক সভাপতি হরিপদ মিত্র। তাঁর অভিযোগ, রেশন ডিলারদের কাছ থেকে টাকা তুলছেন ওই দলীয় নেতা। এছাড়া, বিধানসভা ভোটের পর থেকে তিনি দলবিরোধী কাজে যুক্ত হয়েছেন বলেও অভিযোগ। দুর্নীতি-যোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা সাবলু বর্মনের দাবি, ক্ষমতার অপব্যবহার করছেন ব্লক সভাপতি। 


পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ওভারলোডিং যান চলাচল রুখতে তৎপর পুলিশ। অভিযান চালিয়ে চারটি ট্রাক আটকে জরিমানা আদায় করা হয়। সম্প্রতি পরিবহন মন্ত্রী জানিয়েছিলেন ওভারলোডিংয়ের জন্য রাস্তা খারাপ হচ্ছে। এর পরেও ওভারলোডিং রুখতে তৎপর হয় পুলিশ প্রশাসন। গতকাল রাতে কাটোয়ার মহকুমা শাসক, পুলিশ, পরিবহন, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে অভিযান চালান। এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Jalpaiguri Accident: তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল লরি, মৃত্যু খালাসির

TRENDING VIDEOS

রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda7 Minutes ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda13 Minutes ago

ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার19 Minutes ago

“এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন