Malda: ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও মোদিকে হুঁশিয়ারি মালদার মালতিপুরের তৃণমূল বিধায়কের। Bangla News

১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও মোদিকে হুঁশিয়ারি মালদার মালতিপুরের তৃণমূল বিধায়কের। অবিলম্বে টাকা না পেলে বিজেপি কর্মীদের রাস্তায় বের হতে না দেওয়ার হুমকি বিধায়ক আব্দুর রহিম বক্সীর। গতকাল ১০০ দিনের কাজে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ও দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে মালতিপুরে মিছিল ও সভা করে তৃণমূল। সেখানেই মোদি সরকারকে হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। ১০০ দিনের কাজের টাকা লুঠ হয়েছে, তাই কেন্দ্র টাকা পাঠানো বন্ধ করেছে।সাধারণ মানুষ উল্টে তৃণমূল নেতাদেরই বাড়িতে আটকে রাখতে পারে বলে কটাক্ষ বিজেপির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola