Mamata Banerjee : 'আমাকে আটকে রেখে দেখোই না কী হয়' হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Aug 2022 04:03 PM (IST)

'তৃণমূলের সবাইকে জেলে রাখো, তাহলে নির্বাচন লড়তে সুবিধা হয় না? আমাকেও আটকে রাখ না, আমাকে আটকে দেখোই না কী হয়'। বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। টিএমসিপি-র মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো জোড়েন, 'কোর্টের বিচারাধীন ভিষয়, বেশি কিছউ বলতে চাই না। তবে বলুন তো কত ছেলে-মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে, আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়? আলমারি কোথায় ? ডকুমেন্ট কোথায়? কারা চাকরি পেয়েছে ? পয়সা নিয়েছো, আর চাকরি দিয়েছো। ওই গদ্দার অধিকারীরাই আমাকে রোজ বলত। তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজ তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম ও এই চেয়ারে না থাকতাম, তাহলে বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথা বলে তাঁদের জিভগুলো টেনে খুলে ফেলতে।'